ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তাহমিনা শারমিন সহ উপজেলার সকল কর্মকর্তাগন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ ( পত্নীতলা – ধামইরহাট) আসনের সংসদ সদস্য মোঃ এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা সহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় জোটের ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।