• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বাণীতে রাসিক প্রশাসক বলেন, ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

Advertisements

বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষে আমি প্রিয় রাজশাহী মহানগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই তাৎপর্যপূর্ণ দিনে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ, অদম্য সাহস ও দেশপ্রেম জাতিকে অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করেছে। তাঁদের আত্মদান আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতসহ সকল জুলাই যোদ্ধার প্রতি সম্মান জানাই এবং তাঁদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। তাঁদের ত্যাগ ও অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে।
জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিখিয়েছেন, জনগণের অধিকার, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ জাতির শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই চেতনা ধারণ করেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

আসুন, এই মহান দিবসে আমরা সবাই ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের নিবেদিত করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা হোক আমাদের অঙ্গীকার।’


আরো খবর