রাজশাহীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ বিষয়ক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন এনডিএফের রাজশাহী জেলা সভাপতি ডা. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, সমাজ থেকে সংসদ—সব ক্ষেত্রেই এখনো বৈষম্য বিদ্যমান। তিনি বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকিব।
তিনি বলেন, রাজনৈতিক স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দিলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।সেমিনারে আরও বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দীন, রাজশাহী ড্যাবের সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা, এনডিএফ রাজশাহী জেলা সহ-সভাপতি ডা. এম. মুর্শেদ জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম এ আব্দুল্লাহ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. শফিকুল ইসলাম এবং এনডিএফ নেতা ডা. আমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ মশিউর রহমান।