• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশ

পুঠিয়া প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধিতে প্রশংসিত পৌর প্রশাসক শিবু দাশ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Advertisements

পৌরসভার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে এসব চারা রোপণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি শহরের নান্দনিকতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাসব্যাপি এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন পুঠিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ । তাঁর উদ্যোগ ও তদারকিতে গাছের চারা রোপণের পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হলে আগামী কয়েক বছরের মধ্যে পুঠিয়া পৌর এলাকা আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।

পুঠিয়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শিবু দাশ বলেন, সবুজ, সুস্থ ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৃক্ষ আমাদের অক্সিজেন, খাদ্য, ঔষধ ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি। একটি গাছ লাগাই, পরিচর্যা করি এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাই একসঙ্গে কাজ করি। এছাড়াও পুরো পৌর এলাকার নাগরিকদের গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান।


আরো খবর