• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ মাদককারবারি গ্রেপ্তার 

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহীর গোদাগাড়ীতে দুই কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার দিনগত শেষ রাতে গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম আব্দুল হালিম ওরফে ডালিম (২৫)। তিনি গোদাগাড়ী উপজেলার দিয়াড়মানিকচক এলাকার সুরত আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নৌকায় নদী পার হয়ে আসামির বসতবাড়ি যায়। এসময় ঘেরাওকালে বাড়ির গেট খুলে পালানোর সময় ডালিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অপর জন দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরে গ্রেপ্তার আসামির বাড়ি থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়। ডালিম পলাতক আসামিসহ পরস্পর যোগসাজসে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ বিভিন্ন স্থানে বিক্রির বিষয়টি স্বীকার করে। এছাড়াও উদ্ধারকৃত হেরোইন বিক্রির জন্য মজুদ রেখেছিল বলে জানায়।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।


আরো খবর