• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে নগরীতে এনসিপির মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে নগরীতে এনসিপির মানববন্ধন
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে নগরীতে এনসিপির মানববন্ধন

রাজশাহীতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব এবং রাজশাহী বিভাগের বিভিন্ন আঞ্চলিক দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

Advertisements

মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, কেন্দ্রীয় নারী শক্তির সহ-সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, পবা উপজেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আহসান উল্লাহ সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব শিহাব শাহরিয়ার, রাজপাড়া থানা এনসিপির নেত্রী বিলকিস আক্তার এবং চন্দ্রিমা থানা এনসিপির আহ্বায়ক তাহাজ্জত হোসেন।

বক্তব্যে মোবাশ্বের আলী বলেন, নেসকোর প্রধান কার্যালয়সহ রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক দপ্তর বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এ অঞ্চলের মানুষের প্রতি দীর্ঘদিনের বৈষম্যমূলক আচরণেরই ধারাবাহিকতা। প্রশাসনিক ও সেবামূলক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার যেকোনো উদ্যোগ এ অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাজশাহীর মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার আন্দোলনের সূচনা হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে যদি নেসকোর প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক প্রতিষ্ঠান স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা বলেন, রাজশাহীর সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর একের পর এক অন্য জেলায় স্থানান্তরের প্রবণতা এ অঞ্চলের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে এ ধরনের উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। মানববন্ধনে এনসিপি, জাতীয় যুবশক্তি, নারী শক্তি ও ছাত্রশক্তিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


আরো খবর