• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে আসছে রেডমি ১৭

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে আসছে রেডমি ১৭
কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে আসছে রেডমি ১৭

আগামী আগস্টে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। মিড-রেঞ্জের এ স্মার্টফোনে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট টার্বো চার্জিং এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা প্রযুক্তি থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisements

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাওমি বাংলাদেশ জানায়, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও টেকসই ডিজাইনের সমন্বয়ে তৈরি করা হয়েছে রেডমি ১৭। একবার পূর্ণ চার্জে সাধারণ ব্যবহারে ফোনটি সর্বোচ্চ ২ দশমিক ৩২ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৫ ওয়াট টার্বো চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এছাড়া ৩৫ মিনিট চার্জেই সারাদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় চার্জ পাওয়া সম্ভব হবে।

ডিভাইসটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত আঘাত থেকে স্ক্রিনকে অতিরিক্ত সুরক্ষা দেবে। পাশাপাশি ডাইনামিক আরজিবি লাইট ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম লুক দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও রেডমি ১৭-এ দীর্ঘ ব্যাটারি পারফরম্যান্সের দাবি করেছে শাওমি। একবার চার্জে সর্বোচ্চ ৯১ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ১৬ ঘণ্টা পর্যন্ত ইউটিউব শর্টস স্ট্রিমিং করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শাওমি বাংলাদেশ জানিয়েছে, আগামী আগস্টে দেশের বাজারে রেডমি ১৭ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। তবে ডিভাইসটির নির্দিষ্ট উন্মোচনের তারিখ, মূল্য ও বাজারে প্রাপ্যতার তথ্য পরে জানানো হবে।


আরো খবর