• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার এক নববধু

চারঘাট প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
চারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার এক নববধু
চারঘাটে সংঘবদ্ধ চক্রের ধর্ষণের শিকার এক নববধু

চারঘাটে এক নববধুকে সংঘবদ্ধ চক্র ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নববধুর মা বাদী হয়ে বুধবার চারঘাট মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পালাতক। বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালেক।

Advertisements

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শ্রীখন্ডী গ্রামের ওই নববধু মসজিদে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এসময় পথরোধ করে পাশেই একটি পাটক্ষেতে ওই নববধুকে জোর করে সংঘবদ্ধ চক্রটি ধর্ষণ করে পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী বাড়ীতে গিয়ে তার মাকে জানায় শ্রীখন্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম (২২), জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম (১৮) এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমানকে (১৬) মিলে তাকে ধর্ষন করেছে। মেয়ের মুখে ধর্ষনের কথা শুনে ভুক্তভোগিকে সঙ্গে নিয়ে বুধবার সকালে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং চারঘাট মডেল থানায় অভিযুক্ত তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের করেন। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ বিষয়ে মামলা করা হয়েছে। অভিযুক্তদের প্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর