• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ রোভার স্কাউটের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
রাজশাহী কলেজ রোভার স্কাউটের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠিত
রাজশাহী কলেজ রোভার স্কাউটের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠিত

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের ক্রু কাউন্সিলের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রোভার স্কাউট গ্রুপের সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাসনা আরা বেগমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে নবগঠিত ক্রু কাউন্সিলকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট ইউনিটের সভাপতি প্রফেসর ড. ইব্রাহিম আলী।

Advertisements

তিনি বলেন, বিদায়ী কমিটি দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। কাজের ক্ষেত্রে ছোটখাটো ভুলত্রুটি থাকলেও সেগুলো ইতিবাচক দৃষ্টিতে দেখা উচিত। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভকামনা জানিয়ে বলেন, তারা আগের ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালোভাবে সংগঠনকে এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, রোভার স্কাউট সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কাউট সদস্যদের নিজেদের পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে হবে। এতে সমাজ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে।

বিদায়ী বক্তব্যে ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রফেসর ড. হাসনা আরা বেগম বলেন, রোভার স্কাউট আমার অত্যন্ত ভালোবাসার একটি জায়গা। দীর্ঘদিন ধরে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে এই সংগঠনকে গড়ে তোলার চেষ্টা করেছি। আজ দায়িত্ব থেকে বিদায় নিতে কষ্ট হলেও এটি দায়িত্বের স্বাভাবিক ধারাবাহিকতা। তিনি আরও বলেন, তোমরা যখনই আমাকে প্রয়োজন মনে করবে, আমি সবসময় পাশে থাকার চেষ্টা করব। নতুন নেতৃত্ব রোভার স্কাউটকে আরও সমৃদ্ধ করবে, এটাই আমার প্রত্যাশা। সংগঠনের প্রয়োজনে ডাকলে আমি অবশ্যই আবারও চলে আসব। অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা প্রদান এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী, রোভার স্কাউটের আরএসএল ও ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াকুব আলী, প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আখতার কস্তুরী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম আনসারী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক তরিকুল ইসলামসহ রোভার স্কাউটের সদস্যরা।


আরো খবর