• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ রোভার স্কাউটের নেতৃত্বে মাহফুজুর-তারেক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ২২ জুলাই, ২০২৬
রাজশাহী কলেজ রোভার স্কাউটের নেতৃত্বে মাহফুজুর-তারেক
রাজশাহী কলেজ রোভার স্কাউটের নেতৃত্বে মাহফুজুর-তারেক

রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫২তম ক্রু-কাউন্সিল গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তারেক রহমান।

Advertisements

বুধবার  `দুপুরে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমে রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫২তম ক্রু-কাউন্সিল অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত ক্রু-কাউন্সিলে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের মোঃ শাহাদৎ হোসেন (সিনিয়র রোভার মেট ‘গ’ ইউনিট), দর্শন বিভাগের ৪র্থ বর্ষের মোঃ শাকিল (সিনিয়র রোভার মেট ‘ঘ’ ইউনিট), দর্শন বিভাগের ৪র্থ বর্ষের মোছাঃ জাকিয়া সুলতানা (সিনিয়র রোভার মেট ‘ক’ গার্ল ইউনিট) এবং ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের নিশা আক্তার ফাওজিয়া (সিনিয়র রোভার মেট ‘খ’ গার্ল ইউনিট) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সিনিয়র রোভার মেট হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শেখ সাদিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের মৌমিতা প্রামাণিক, পদার্থবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের আশফিয়াতুন নাদিহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের আজিদ সরকার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের মোঃ সোহানুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের মৃন্ময় ঘোষ এবং বিবিএস বিভাগের মোঃ রোকনুজ্জামান।


আরো খবর