প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আমার দেশ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির ছেলে তাহসিনুর রহমান।
রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাহসিনুর রহমান চাঁপাইনবাবগঞ্জ গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি (বেসরকারি) পায়।
তাহসিনুর রহমান আমার দেশ ও চ্যানেল ওয়ানের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি তারেক রহমানের ছেলে। তার এই গৌরবময় সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছেলের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন সাংবাদিক তারেক রহমান। ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানায়, তাহসিনুর রহমান তন্ময় শুরু থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই কৃতিত্ব বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিযোগিতামূলক হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। শিক্ষকমণ্ডলী তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। তাহসিনুর রহমান সকলের দোয়া প্রার্থী।