• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে নবনিযুক্ত চিকিৎসকদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
রাজশাহীতে নবনিযুক্ত চিকিৎসকদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহীতে নবনিযুক্ত চিকিৎসকদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে নবনিযুক্ত চিকিৎসকদের অংশগ্রহণে অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাবিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। এতে ৪৮তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত উপজেলার মেডিকেল অফিসাররা অংশ নেন।

Advertisements

উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, ডিভিশনাল প্রোগ্রাম অফিসার খোন্দকার এহসানুল আমিন ইমন, সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. রাজত চৌধুরী সায়েরসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে রাজশাহীর প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। জেলার নয়টি এনসিডি কর্নারে ইতোমধ্যে ৪৫ হাজারেরও বেশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী নিবন্ধিত হয়ে নিয়মিত সেবা গ্রহণ করছেন এবং প্রতিদিনই এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. এস. আই. এম. রাজিউল করিম বলেন, হৃদরোগজনিত অকালমৃত্যু কমানো, উচ্চ রক্তচাপের প্রকোপ হ্রাস এবং লবণ গ্রহণের হার কমানোর জাতীয় লক্ষ্য বাস্তবায়নে এনসিডি কর্নারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ডিজিটাল যন্ত্রের মাধ্যমে রোগীদের রক্তচাপ পরিমাপ, তথ্য সংরক্ষণ এবং নিয়মিত ফলোআপের মাধ্যমে কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্তকরণ, নিয়মিত চিকিৎসা গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় আরও জানানো হয়, বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণ এখন অসংক্রামক রোগ। প্রতিবছর বিশ্বে প্রায় ৪ কোটি মানুষ এসব রোগে মারা যায়, যা মোট মৃত্যুর প্রায় ৭৪ শতাংশ। বাংলাদেশেও হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসার ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে মৃত্যুর হার উদ্বেগজনক। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব এবং দূষণসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ আচরণ অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী চিকিৎসকদের অসংক্রামক রোগ প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, রোগী ব্যবস্থাপনা, ডিজিটাল তথ্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উপজেলা পর্যায়ে এনসিডি সেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।


আরো খবর