• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

৫ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৭৪ সেন্টিমিটার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
৫ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৭৪ সেন্টিমিটার
৫ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ৭৪ সেন্টিমিটার

উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে রাজশাহীতে পদ্মা নদীর পানির উচ্চতা আবারও বাড়ছে। গত পাঁচ দিনের পর্যবেক্ষণে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ০.৭৪ মিটার বা ৭৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে নদীর পানি এখনও বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

Advertisements

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানায় পদ্মা নদীর রামপুরা-বোয়ালিয়া গেজ স্টেশনে গত ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টায় পানির উচ্চতা ছিল ১০.৩৪ মিটার। এরপর প্রতিদিনই পানি বাড়তে থাকে। ১০ জুলাই শুক্রবার পানির উচ্চতা দাঁড়ায় ১০.৪০ মিটার, ১১ জুলাই শনিবার ১০.৫৭ মিটার, ১২ জুলাই রোববার ১০.৮৫ মিটার এবং সর্বশেষ ১৩ জুলাই সোমবার সকাল ৬টায় তা বেড়ে ১১.০৮ মিটারে পৌঁছায়। অর্থাৎ ৯ থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে নদীর পানির উচ্চতা ৭৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর বিপৎসীমা ১৮.০৫ মিটার (এমএসএল)। বর্তমানে নদীর পানি বিপৎসীমার প্রায় ৬.৯৭ মিটার নিচে অবস্থান করছে।

এদিকে নওহাটা গেজ স্টেশনে বারনই নদীর পানির উচ্চতাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার নদীটির পানির উচ্চতা ছিল ১১.৩৬ মিটার, যা ১৩ জুলাই সোমবার সকাল ৬টায় বেড়ে ১৩.২৪ মিটারে পৌঁছেছে। এ সময়ে বারনই নদীর পানির উচ্চতা বেড়েছে ১.৮৮ মিটার। নদীটির বিপৎসীমা ১৩.৯৬ মিটার হওয়ায় বর্তমানে পানি এখনও বিপৎসীমার ০.৭২ মিটার নিচে রয়েছে। পানি বাড়তে থাকায় পদ্মা নদীর বুকে জেগে থাকা নিম্নাঞ্চলের চরগুলোতে পানি প্রবেশ শুরু করেছে।


আরো খবর