• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চিড়িয়াখানায় আবারো প্রাণ ফেরার আশা ঐতিহ্য পুনরুদ্ধারে ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
চিড়িয়াখানায় আবারো প্রাণ ফেরার আশা ঐতিহ্য পুনরুদ্ধারে ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
চিড়িয়াখানায় আবারো প্রাণ ফেরার আশা ঐতিহ্য পুনরুদ্ধারে ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

বাঘ, সিংহ, ভালুক, উটসহ নানান অচেনা প্রাণী কাছ থেকে দেখার জন্য এক সময় অনেকেই ঘুরতে যেতেন রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায়। সংস্কারের নামে এই চিড়িয়াখানাকে বানানো হয়েছে উদ্যান। বিলিয়ে দেয়া হয়েছে এখানকার পশু-পাখি। ভেঙ্গে ফেলা হয়েছে খাঁচা। পশু পাখি শুন্য এই চিড়িয়াখানার নাম বদলে বোটানিক্যাল গার্ডেন বানানো হয়। বদলে যাওয়া এই উদ্যানে গিয়ে হতাশ দর্শনার্থীরা। বিশেষ করে পশু পাখি না দেখে, বাচ্চাদের দেখাতে না পেরে ক্ষুব্ধ হচ্ছেন অভিভাবকরা। এমন পরিস্থিতে নতুন করে আশা জাগালেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক। সোমবার রাজশাহী কেন্দ্রীয় উদ্যান পরিদর্শন করে তিনি ঘোষণা দিলেন প্রাণীশুন্য রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার। সাফারি পার্কের আওতায় এটিকে সাজানোর পরিকল্পনার কথাও বলেন তিনি।

Advertisements

উন্নয়নের জন্য ২০২১ সাল থেকে প্রায় ২ বছর বন্ধ রাখা হয় রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। এই সময়ে ভেতরের অবকাঠামো উন্নয়ন করতে গিয়ে কেটে ফেলা হয় উদ্যানের বিপুল সংখ্যক গাছ। প্রায় ২৪ কোটি টাকার এই উন্নয়নের মাঝেই এখানকার পশু পাখি বিভিন্ন জনের কাছে বিলিয়ে দিয়ে ভেঙ্গে ফেলা হয় খাঁচাগুলো। চিড়িয়াখানাকে বানানো হয় শুধুই উদ্যান। আবার প্রায় ৩৩ একর জায়গার এই উদ্যানের ভেতরে বিগত সরকার আমলে নভোথিয়েটার ও একটি রিসোর্ট তৈরী করা হয়েছে। এতে বড় একটি জায়গা যেমন কমে গেছে তেমনি এটার চিড়িয়াখানার পরিবেশও বিঘ্নিত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। সচেতন নাগরিকদের অভিযোগ সংস্কারকালীন সময়ে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখে ধবংস করা হয়েছে রাজশাহী অঞ্চলের বৃহত এই চিড়িয়াখানাটি।

রাজশাহী অঞ্চলের মানুষের বিনোদনের চাহিদা মেটাতে ব্রিটিশ ১৯৭২ সালে এই উদ্যান ও চিড়িয়াখার কার্যক্রম শুরু হয়। ১৯৯৬ সালে জেলা পরিষদ থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয় এটি। বিভিন্ন সময়ে বিভিন্নস্থানে সংগ্রহ করা প্রাণীর জায়গা হয় এই চিড়িয়াখানায়।

চিড়িয়াখানায় একসময় বাঘ, সিংহ উট, হায়েনা ছিল। ভালুকের জন্য ছিল একসঙ্গে যুক্ত দুটি নতুন খাঁচা। ২০২০ সালের জানুয়ারিতে অসুস্থ হয়ে ভালুকটি মারা যায়। বানর, গাধা ও হরিণের জন্য নতুন খাঁচা তৈরি করা হয়েছিল। এখন শুধু হরিণের খাঁচায় বেশ কিছু হরিণ আছে। সংস্কার চলাকালে স্বপ্নপুরী পার্কে অনুদান হিসেবে দুটি বেবুন, ১৩টি বানর, তিনটি হনুমান, একটি অজগর ও দুটি মদনটাক পাখি দেওয়া হয়েছে। একটি মায়া হরিণ স্বপ্নপুরী পার্ক কর্তৃপক্ষের কাছে বিক্রি করা হয়েছে।

গোদাগাড়ীর কাঁকনহাটের জনৈক ফজলুল হককে ১৮টি বানর দেওয়া হয়েছে। চিড়িয়াখানায় একটি ময়ূর ছিল। বাচ্চা হওয়ার পর মা ময়ূরটি মারা যায়। বাচ্চাটি বড় হয়েছিল। সেটিও বিতরণ করা হয়েছে। দুটি গাধা তার কাছে বিক্রি করা হয়েছে। অনুদান হিসেবে পেয়েছেন পেলিক্যান পাখি। জনৈক সিদ্দিকী তাঞ্জিলুর রহমানের কাছে তিনটি গাধা, মারুফ কবির নামে একজনের কাছে ১৮টি রাজহাঁস, খাজা আলমের কাছে ২০টি বাজিকর ও লাভবার্ড পাখি বিক্রি করা হয়েছে। চিড়িয়াখানার একমাত্র ময়না পাখিটি অনুদান হিসেবে পেয়েছেন জনৈক অজু। দুটি ইগলের একটি অনুদানে পেয়েছেন জনৈক নোবেল আর একটি ছেড়ে দেওয়া হয়েছে। জনৈক শামসুল, নোবেল, ইসমাইল, জয়া ও কৃষ্ণ নামের চার ব্যক্তি অনুদান হিসেবে ১৪টি খরগোশ পেয়েছেন। চারটি টিয়া পাখি, দুটি বনবিড়াল ও একটি গন্ধগোকুল প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। ৯টি কচ্ছপ লেকে অবমুক্ত করা হয়। এভাবেই ফাঁকা করে দেয়া হয় এখানকার পশুপাখি। পরে এখানকার খাঁচাগুলোও ভেঙ্গে ফেলা হয়।

সংস্কারের পর বদলে যাওয়া রাজশাহী কেন্দ্রীয় উদ্যান হয়ে যায় বোটানিক্যাল গার্ডেন। কিন্তু এটিতে আগ্রহ নেই দর্শনার্থীদের। সাধারণ মানুষ যারা একবার সেখানে যাচ্ছেন, ফিরছেন হতাশা নিয়ে। যারা শিশুদের বিনোদনের আশায় কেন্দ্রীয় উদ্যানে প্রবেশ করছেন তারা ফিরছেন হতাশা আর ক্ষোভ নিয়ে।

ঝিম ধরা এই চিড়িয়াখানা দেখতে সোমবার সকালে রাজশাহী আসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন তাকে চিড়িয়াখানা ঘুরে দেখান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজশাহীর মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। কিন্তু বিগত সরকারের আমলে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এর ঐতিহ্য নষ্ট হয়েছে এবং এর অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে। এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এজন্য খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে পার্কটির ঐতিহ্য ক্ষুন্ন হয়েছে এবং এটি ধ্বংসের মুখে পড়ে। এ পরিস্থিতির পরিবর্তনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসে চিড়িয়াখানাটিকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করবে এবং প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করবে।

এক সময় চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলো পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পূর্বে চিড়িয়াখানায় থাকা যেসব প্রাণী বিভিন্ন সময়ে হারিয়ে গেছে বা অন্যত্র স্থানান্তর করা হয়েছে, সেসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে নতুন প্রাণী সংযোজনের মাধ্যমে চিড়িয়াখানার আকর্ষণ ও জীববৈচিত্র্য বৃদ্ধি করা হবে।


আরো খবর