• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আট বছর পর স্বপ্নের হুইলচেয়ার পেল আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১১ জুলাই, ২০২৬

জন্মের মাত্র তিন মাস পরই থেমে যায় ছোট্ট আব্দুল্লাহ আল হুজাইফার স্বাভাবিক জীবন। অন্য শিশুদের মতো হামাগুড়ি দেওয়া, হাঁটা কিংবা দৌড়ে বেড়ানোর সুযোগ আর কখনোই হয়নি তার। দেখতে দেখতে কেটে গেছে আটটি বছর। এতদিন ধরে একটি হুইলচেয়ারের অভাবে চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার পৃথিবী।
রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কেয়াডারা মধুরডাঙ্গা এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান ও মোছা. রেশমা খাতুন দম্পতির একমাত্র সন্তান আব্দুল্লাহ আল হুজাইফা। জন্মের তিন মাস পর থেকেই সে প্রতিবন্ধিতার শিকার হয়। এরপর থেকে আর কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারেনি। বর্তমানে তার বয়স আট বছর। হুজাইফার বাবা একটি কোম্পানির ভ্যান চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। অভাবের সংসারে সন্তানের জন্য একটি হুইলচেয়ার কেনার সামর্থ্য কখনোই হয়ে ওঠেনি। বিভিন্ন দপ্তরে সহযোগিতার আশায় ঘুরেছেন তারা। তবে প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোনো সহায়তা মেলেনি।
অবশেষে পরিবারের দীর্ঘদিনের সেই অপেক্ষার অবসান ঘটায় সামাজিক ও মানবিক সংগঠন রক্ত বন্ধন ফাউন্ডেশন। শুক্রবার দুপুর ১২টার দিকে সংগঠনটির সদস্যরা হুজাইফার বাড়িতে গিয়ে একটি হুইলচেয়ার উপহার দেন। নতুন হুইলচেয়ারটি পেয়ে বাকরুদ্ধ হুজাইফা কোনো কথা বলতে পারেনি। তবে তার মুখের হাসি, উজ্জ্বল দুটি চোখ আর আনন্দভরা চাহনিই যেন জানিয়ে দিচ্ছিল, বহুদিনের একটি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।
আবেগাপ্লুত হয়ে হুজাইফার মা মোছা. রেশমা খাতুন বলেন, আমার স্বামী একটি কোম্পানির ভ্যান চালান। যা আয় করেন, তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ছেলের জন্য একটি হুইলচেয়ার কিনতে পারিনি। বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোনো সহায়তা পাইনি। আজ রক্ত বন্ধন ফাউন্ডেশন আমার সন্তানের জন্য হুইলচেয়ার উপহার দিয়েছে। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এখন আমার ছেলেকে ঘরের বাইরে নিয়ে যেতে পারব, একটু ঘুরাতে পারব। এতদিন যে কষ্টটা ছিল, আজ অনেকটাই কমে গেছে।
রক্ত বন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মো. মোক্তাদীর রহমান বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা যে সহায়তাগুলো অসহায় মানুষের কাছে পৌঁছে দিই, সেগুলো মূলত দাতাদের সহযোগিতায় সংগ্রহ করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরাও অর্থ সংগ্রহ করেন। সবার সহযোগিতায় আমরা এ ধরনের মানবিক কাজ পরিচালনা করে থাকি। এ সময় উপস্থিত ছিলেন রক্ত বন্ধন ফাউন্ডেশনের ফিন্যান্স সেক্রেটারি তামান্না মুস্তারীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Advertisements


আরো খবর