• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জাতীয় পরিবেশ বিতর্কে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রাবি দল

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
জাতীয় পরিবেশ বিতর্কে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রাবি দল
জাতীয় পরিবেশ বিতর্কে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রাবি দল

আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় পর পর তিনবার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দল। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১১তম, ১২তম ও ১৩তম বিতর্কে রাবি দল চ্যাম্পিয়ন হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।

Advertisements

এবারের চ্যাম্পিয়ন রাবি দলকে উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাদের এ বিজয় অন্যদের জন্যও অনুপ্রেরণার উৎস হলো বলে তিনি উল্লেখ্য করেন। আগামীতে তারা তাদের মেধা ও মননের মাধ্যমে আরো বড় অর্জনের পথে এগিয়ে যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। রাবি দলের সদস্যরা উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলে তিনি এই মন্তব্য করেন। এসময় ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

রাবি দলে ছিলেন এম এম আশরাফুল ইসলাম সন্ধি (আইন বিভাগ), নিলয় সাহা (দর্শন বিভাগ) ও দলনেতা মামুনুজ্জামান স্নিগ্ধ (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকিনোলজি বিভাগ)। এবারের বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই গুরুত্বপূর্ণ। এই বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হন মামুনুজ্জামান স্নিগ্ধ।


আরো খবর