• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

যুবদল নেতার বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে নগরীতে মানববন্ধন
যুবদল নেতার বিরুদ্ধে অপবাদের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

রাজশাহীর শাহ মখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তিনটায় নগরীর বিমান চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী যুবদল নেতা শাকিলুর রহমান রন নিজে উপস্থিত ছিলেন।

Advertisements

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কার্যালয়ে কয়েকজন চোরকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। ঘটনার সময় যুবদল নেতা শাকিলুর রহমান রন মাননীয় ভূমিমন্ত্রীর আরডিএ পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে এসে তিনি দেখেন, চোরদের আটকে রেখে জনতা মারধর করছে। পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় খবর দেন এবং পরবর্তীতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই চোরদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় একটি নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে শাকিলুর রহমান রন কোনোভাবেই জড়িত ছিলেন না।

উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদের নিন্দা ও দাবি বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু অনলাইন সংবাদমাধ্যম সঠিক তথ্য যাচাই না করেই শাকিলুর রহমান রনের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এর ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা এই বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে মানববন্ধনে অভিযুক্ত শাহ মখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান রন সহ অত্র এলকাবাসী উপস্থিত ছিলেন।


আরো খবর