• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের নতুন কমিটি
রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের নতুন কমিটি

রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের রোটার‌্যাক্ট বর্ষ ২০২৬-২৭-এর নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটার‌্যাক্টর নুরুল ইসলাম নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটার‌্যাক্টর জুবাইদা আক্তার লাকি। এছাড়া ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন রোটার‌্যাক্টর সুমাইয়া খাতুন।

Advertisements

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রোটার‌্যাক্টর ইব্রাহিম মিয়া, সহ-সভাপতি-২ সাবরিনা আক্তার, যুগ্ম সম্পাদক আফরিন আশা, সম্পাদক আসির হামিম, ক্লাব সার্ভিস ডিরেক্টর সুমাইয়া আক্তার তাসরিন, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর কোহেলী কর্মকার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর সানজিদা পারভীন, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর শিহাব আক্তার বাধন, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস সামিয়া তাসনিম, সার্জেন্ট-অ্যাট-আর্মস ইমন।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম নূর বলেন, নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ক্লাবের সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগকে আরও বেগবান করার লক্ষ্যে কাজ করব। সকল সদস্য, উপদেষ্টা ও রোটারিয়ানদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট সুমাইয়া খাতুন বলেন, নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন। ঐক্য, নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে তারা ক্লাবকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।


আরো খবর