• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্ষা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১ জুলাই, ২০২৬
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্ষা উৎসব অনুষ্ঠিত
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির বর্ষা উৎসব অনুষ্ঠিত

ঋতুরাজ বর্ষাকে বরণ করে নিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) উদ্যোগে বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসবকে সফল করতে সদস্যদের মধ্যে আগেই দায়িত্ব বণ্টন করা হয়। কেউ বাজার করা, কেউ রান্নার উপকরণ প্রস্তুত, আবার কেউ রান্না ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

Advertisements

সদস্যদের আন্তরিক অংশগ্রহণ, প্রাণবন্ত আড্ডা হাসি-আনন্দে পুরো আয়োজন মিলনমেলায় রূপ নেয়। মধ্যাহ্নভোজের পাশাপাশি বিভিন্ন খেলাধুলা ও আনন্দঘন আয়োজনে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। তিনি বলেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি তার জ্ঞান। তাই নিয়মিত অধ্যয়ন ও আত্মোন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা কার্যক্রম, প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন সাফল্য দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল আলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসে দায়িত্বশীল ও ইতিবাচক সাংবাদিকতা চর্চা করে আসছে। ভবিষ্যতেও সংগঠনের সদস্যরা পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে শিক্ষাঙ্গনের সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভির রাজশাহীর নিজস্ব প্রতিবেদক স. ম. সাজু, সংগঠনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান রাসেল মুস্তাফিজ, সাবেক সভাপতি শেখ রহমতুল্লাহ ও মিম ওবায়দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমানসহ সংগঠনের সদস্যরা।


আরো খবর