• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Advertisements

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় প্রশাসন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ এবং সর্বশেষ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও সমাজবিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। পরীক্ষা চলাকালে সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর ডা. মো. আব্দুল আউয়াল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রশ্নপত্র ছিল পাঠ্যসূচিভিত্তিক ও মানসম্মত। পাশাপাশি পরীক্ষার পরিবেশও ছিল অত্যন্ত অনুকূল। অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল ও দক্ষ ব্যবস্থাপনার প্রশংসা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সামার-২০২৬ সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।


আরো খবর