• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: সোমবার, ২৯ জুন, ২০২৬
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা।

Advertisements

সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে সভার সিদ্ধান্তসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন এবং অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. হাবিবুল্লাহ, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক (আমন্ত্রিত সদস্য) আব্দুস সালাম। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।


আরো খবর