• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপি মাদকবিরোধী অভিযানে ১ নারী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ২৮ জুন, ২০২৬
আরএমপি মাদকবিরোধী অভিযানে ১ নারী গ্রেপ্তার
আরএমপি মাদকবিরোধী অভিযানে ১ নারী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ নারীকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত পৌনে ১২টার দিকে মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ পাড়া এলাকা থেকে পলিকে গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত আসামি হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানর তালাইমারী (পাওয়ার হাউজ পাড়া) গ্রামের মোয়াজ্জেমের মেয়ে ও আল মামুনের স্ত্রী পলি খাতুন (৩৫)। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি পলির দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর