• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রির দায়ে জরিমানা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ২৮ জুন, ২০২৬
বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রির দায়ে জরিমানা
বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক ও চকলেট বিক্রির দায়ে জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রোববার বিকেল ৪ টায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ছাড়া ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক) উৎপাদন ও বিক্রয়-বিতরণ এবং ছাড়পত্রবিহীন ও বৈধ আমদানি ছাড়া চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির দায়ে নগরীর আলুপট্টি মোড় এলাকায় অবস্থিত মি. ব্রাইট কেক অ্যান্ড পেস্ট্রি শপ-কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisements

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আরো খবর