রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী বধির ফোরামের নেতৃবৃন্দ। রোববার দুপুরে প্রশাসকের দপ্তর কক্ষে তাঁরা এ সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বধির ফোরামের আয়োজনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রশাসক তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় রাজশাহী বধির ফোরামের সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি সুদীপ্ত রায় বাপ্পা, ক্রীড়া সম্পাদক তফিকুর রহমান শ্যামল, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ ওয়াকি তানিমসহ, অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।