• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ জুন, ২০২৬
নগর পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেপ্তার
নগর পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ জন গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান প্রদানের মাধ্যমে পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টির ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আরও ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

Advertisements

গত ২১ জুন দিবাগত রাত পৌনে ৫ টার দিকে বোয়ালিয়া মডেল থানার রানীবাজার টাইলস পট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার সহকারে সমবেত হয়ে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করে এবং পুরো এলাকায় ভীতিকর ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সিলিন্ডা বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে রাজিব শেখ(৩৬)-কে গ্রেপ্তার করে।

সে বোয়ালিয়া থানার বখতিয়ারাবাদ মালদা কলোনি গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে এবং রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও একই রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা গ্রামে অভিযান পরিচালনা করে তানভীর আহমেদ রাহাত (২০)-কে গ্রেপ্তার করে। সে বোয়ালিয়া থানার সপুরা গ্রামের আসলামের ছেলে এবং বোয়ালিয়া থানা পশ্চিমের ছাত্রলীগের সহ-সম্পাদক।
আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্ট আসামিদের পরিচয় শনাক্ত করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। এছাড়াও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্তে বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর