• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ জুন, ২০২৬
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ। রোববার দুপুর ১টায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস প্রাঙ্গণে ‘সবুজে সুন্দর আগামী’ শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখার সদস্যরা।

Advertisements

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু একটি দিনকে কেন্দ্র করে নয়, বরং সারা বছরই বৃক্ষরোপণ ও পরিচর্যায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সবুজায়নে অবদান রাখার আহ্বান জানান তারা। তিনি আরো বলেন বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করি সবুজ সুন্দর পৃথিবী গড়ি। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ রাজশাহী কলেজ শাখা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে।


আরো খবর