• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে ১০০ জনের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ জুন, ২০২৬
নগরীতে নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে ১০০ জনের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ
নগরীতে নারী ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে ১০০ জনের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে রাজশাহীতে ১০০ জন নারী-পুরুষের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করেছে নারী ও শিশু কল্যাণ সংস্থা। শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে নগরীর কয়েরদাঁড়া খ্রিষ্টানপাড়া স্কয়ার মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ১০০টি ফলজ গাছ বিতরণ করা হয়। এ সময় একটি গাছও রোপণ করা হয়।

Advertisements

অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সুমী মুর্মু বলেন, বর্তমানে তীব্র গরম ও অনাবৃষ্টির কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জুন মাস বিশ্ব পরিবেশ দিবসের মাস। সেই ভাবনা থেকেই প্রতিবছরের মতো এবারও আমরা ১০০টি গাছ বিতরণ করেছি। প্রত্যেকে নিজ নিজ জায়গায় গাছ লাগালে পরিবেশ সবুজ হবে, অক্সিজেনের জোগান বাড়বে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

গাছ নিতে আসা নগরীর ভূগরইল এলাকার বাসিন্দা হেলিনা বিশ্বাস বলেন, এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু শহরে দিন দিন গাছ কমে যাচ্ছে। এমন উদ্যোগ নিয়মিত হলে শহর আরও সবুজ হবে এবং মানুষ গাছ লাগাতে আগ্রহী হবে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।

খ্রিষ্টানপাড়ার আরেকজন উপকারভোগী বলেন, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আমাকে মুগ্ধ করেছে। প্রকৃতিকে ভালো রাখার জন্য গাছের কোনো বিকল্প নেই। মানুষের সঙ্গে গাছের সম্পর্ক আরও দৃঢ় করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শিলা মুর্মুসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আরো খবর