• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারি কলেজের ‘9 & Beyond’ চার্টার ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারি কলেজের ‘9 & Beyond’ চার্টার ডে উদযাপন
রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারি কলেজের ‘9 & Beyond’ চার্টার ডে উদযাপন

রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারি কলেজের উদ্যোগে ‘9 & Beyond’ Charter Day Celebration & Year Ending Meeting অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য ছিল “Rise Together, Serve Forever”। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

Advertisements

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব রাজশাহী সরকারি কলেজের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি ও মেম্বারশিপ চেয়ারম্যান রোটার্যাক্টর রিয়া করিম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, রোটার্যাক্ট কেবল একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব, মানবিকতা ও স্বেচ্ছাসেবার চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একাডেমিক শিক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। তিনি বলেন, “Rise Together, Serve Forever” প্রতিপাদ্য তরুণদের সম্মিলিতভাবে সমাজের কল্যাণে কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি নতুন কার্যনির্বাহী কমিটির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতেও ক্লাবটি শিক্ষার্থী ও সমাজের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিদায়ী রোটারি বর্ষের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, সদস্যদের অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময়, পূর্ববর্তী প্রেসিডেন্টদের সম্মাননা প্রদান, নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা এবং সদস্যদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের অংশীদার হিসেবে ছিল রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী (RID-64, Bangladesh)। চার্টার ডে উদযাপনের মাধ্যমে ক্লাবের সদস্যরা ভবিষ্যতেও ঐক্য, নেতৃত্ব ও মানবসেবার আদর্শকে ধারণ করে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।


আরো খবর