• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোজাহার হোসেন মহিলা কলেজে সংবর্ধিত এমপি চাঁদ, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
মোজাহার হোসেন মহিলা কলেজে সংবর্ধিত এমপি চাঁদ, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি
মোজাহার হোসেন মহিলা কলেজে সংবর্ধিত এমপি চাঁদ, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বাঘার মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ ও ছাত্রী হোস্টেল নির্মাণের আশ্বাস দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি চাঁদ বলেন, অতি শীঘ্রই উপরে টিনসেট হোস্টেল নির্মাণ করা হবে। পরবর্তীতে পাকা বিল্ডিং হবে। জাতীয়করণের সুযোগ এলে তালিকায় এই কলেজের নাম প্রথমেই দেয়া হবে। ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। লেখাপড়ায় মনোযোগী হও। এখন উপজেলা, জেলা, মন্ত্রণালয়ে মহিলা ইউএনও, ডিসি, উপসচিব, যুগ্ম সচিব আছে। তোমরাও পারবে।

Advertisements

এ সময় কৃষকের সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক প্রসঙ্গে এমপি বলেন, দেশের স্বার্থে জামায়াতে ইসলামকে সাথে নিয়ে কাজ করতে চাই। তবুও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনোভাবেই মাঠে নামতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন,ভারত থেকে শেখ হাসিনা হুকুম দিলেও মাঠে নামার সাহস দেখিও না। বিএনপি মাঠে থেকেই প্রতিহত করবে।

চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাহস থাকলে মাঠে নেমে দেখাও। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন। স্বাগত বক্তব্য ও এমপিকে সন্মাননা স্বারক তুলে দেন তিনি। মানপত্র পাঠ করেন, শিক্ষার্থী মাহমুদা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপি সাবেক সভাপতি সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মোজাহার হোসেনের সহধর্মিণী ছায়েরা বেওয়া, বিএনপির নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিকেলে অাড়ানী ইউনিয়ন বিএনপি অায়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইদ চাঁদ।


আরো খবর