• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাসিক প্রশাসকে উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটির সম্মাননা স্মারক প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
রাসিক প্রশাসকে উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটির সম্মাননা স্মারক প্রদান
রাসিক প্রশাসকে উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটির সম্মাননা স্মারক প্রদান

উপশহর নিউ মার্কেট মসজিদ কমিটি ও মার্কেট কমিটির আমন্ত্রণে উপশহর নিউ মার্কেট এলাকার রাস্তা ও ড্রেন পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার দুপুরে পরিদর্শনকালে মসজিদ ও মার্কেট কমিটির নেতৃবৃন্দ এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের দাবির প্রেক্ষিতে রাসিক প্রশাসক মহোদয় ড্রেন ও রাস্তার উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তাৎক্ষণিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের ভোগান্তি নিরসন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তিনি সংশ্লিষ্টদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপশহর নিউ মার্কেট কমিটির সভাপতি মোঃ জাকির, সেক্রেটারি মোহাম্মদ মঞ্জু, উপশহর নিউ মার্কেট জামে মসজিদ কমিটির সভাপতি এমদাদুল হক রোকন, সাধারণ সম্পাদক কেএএম আনারুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ।


আরো খবর