• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সরকারি বদলি নিয়োগে লাগবে ইসির অনুমতি

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন বৃহস্পতিবার থেকে সরকারি বদলি ও নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সচিব জাহাংগীর আলম।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাতির উদ্দেশে বুধবার সন্ধ্যায় দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

ইসি সচিব বলেন, ‘সংবিধানের ১২৬ অনুচ্ছেদ এবং আরপিওর ৫ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেয়া নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পরে তাকে অব্যাহতি না দেয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবে।

‘এ ছাড়া আরপিওর ৪৪ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের সময়সূচি জারি হওয়ার পর থেকে ফল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি না করার বিধান রয়েছে।’

তিনি বলেন, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে আগে থেকেই পদত্যাগ করতে হবে।

নির্বাচনের প্রচার নিয়ে ইসি সচিব বলেন, ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল পর্যন্ত নির্বাচনের প্রচার চালানো যাবে। এর আগে কেউ ভোটের প্রচার চালাতে পারবে না।


আরো খবর