• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাবলেট ও গাঁজা উদ্ধার গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাবলেট ও গাঁজা উদ্ধার গ্রেপ্তার ৩
আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ট্যাবলেট ও গাঁজা উদ্ধার গ্রেপ্তার ৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি)  মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মতিহার এবং বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisements

বুধবার রাত সোয়া ১১টার দিকে মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া এলাকা  থেকে শহিদুলকে, একই তারিখ অনুমানিক দিবাগত রাত সোয়া ২টায় মতিহার থানার সাতবাড়িয়া এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গতকাল ২৫ জুন ২০২৬ তারিখ অনুমানিক রাত পৌনে ১০টায় বেলপুকুর থানার ভাংগা এলাকা থেকে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো: শহিদুল ইসলাম পিন্টু (৩৯); একই থানার সাতবাড়িয়া এলাকার মো: আতর আলীর ছেলে মো: রানা (৪৪) ও বেলপুকুর থানার চক জামিরা এলাকার কুদরত আলীর ছেলে মো: রাতুল হোসেন (২২)। সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি  মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর