• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, দুই কর্মচারী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
পবাতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, দুই কর্মচারী গুরুতর আহত
পবাতে ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা, দুই কর্মচারী গুরুতর আহত

পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

Advertisements

হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা সিসি ক্যামেরা কম্পিউটার আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং সেখানে কর্মরত নিরপরাধ কর্মচারীদের মারধর করা অত্যন্ত দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় পবা থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


আরো খবর