• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
রাজশাহী কলেজে বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি
রাজশাহী কলেজে বসুন্ধরা শুভ সংঘের বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতামূলক কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী কলেজে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভ সংঘ। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে কলেজের স্বাস্থ্যকেন্দ্রের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

Advertisements

একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি, সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম, সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম সাফিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মিরাতুজ জাহান মিলি বলেন, মপরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সাধারণ সম্পাদক রাফাত আহম্মেদ প্রীতম বলেন, বসুন্ধরা শুভ সংঘ নিয়মিতভাবে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে চাই।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন, রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান প্রীতম, সংগঠনের অন্যান্য সদস্য শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও পরিবেশ, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে।


আরো খবর