চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ১২টার দিকে মিনিটে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, একজন সন্দেহভাজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে ওই এলাকায় প্রবেশ করলে তাকে আটক করার চেষ্টা করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে তিনি বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৬২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।