• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ জুন, ২০২৬
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা বিভাগের মেহেদী উৎসব উদযাপন

রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য মেহেদী উৎসব উদযাপন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১০টায় প্রাণিবিদ্যা বিভাগের প্রাঙ্গণে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহীম আলী।

Advertisements

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীরা মেহেদীর রঙে নিজেদের মনকে রাঙিয়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি এমন প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য প্রাণিবিদ্যা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জাহানারা আক্তার বানু, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কালাম মোর্শেদসহ বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেজাবিন মৃত্তিকা বলেন, হঠাৎ করেই হেড ম্যাম এ উদ্যোগ গ্রহণ করেন। প্রাণিবিদ্যা বিভাগ সব সময়ই ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা সবাই একসঙ্গে মেহেদী পরছি, যা আমাদের কাছে দারুণ উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে।

আরেক শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, অনেক দিন ধরেই ইচ্ছা ছিল সবাই মিলে একটি উৎসব উদযাপন করব। আজ সেই সুযোগ হয়েছে। বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগছে। অনুষ্ঠানে মেহেদী পরানোর পাশাপাশি বিভিন্ন খাবারের স্টলও ছিল। শিক্ষার্থীরা নিজেদের হাতে এবং সহপাঠীদের হাতে মেহেদী পরিয়ে উৎসবের আনন্দ উপভোগ করেন। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।


আরো খবর