• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২১ জুন, ২০২৬
রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
রাজশাহী কলেজে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে “জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

Advertisements

ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, বর্তমান সময়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মানবজাতির অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা বলেন, নিজেদের আধুনিক ও আরামদায়ক জীবনযাপনের চাহিদা পূরণ করতে গিয়ে পরিবেশের ওপর প্রতিনিয়ত নেতিবাচক প্রভাব পড়ছে। অপরিকল্পিত নগরায়ণ, বৃক্ষনিধন, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং প্রাকৃতিক সম্পদের অযৌক্তিক ভোগের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশকে রক্ষা করতে হলে ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই জীবনধারা গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণেরও তাগিদ দেন তিনি।

অন্যান্য বক্তারা এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। আলোচনা সভায় শিক্ষক- শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আরো খবর