রাজশাহী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেকুজ্জামান প্রীতম।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রশিদ। সহ-সভাপতি সামিউল ইসলাম শিমুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ ইমন, সাংগঠনিক সম্পাদক নেহাল আহমেদ রায়হান এবং প্রচার সম্পাদক মো. জুবাইদ হাসান (যতন)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ আংশিক কমিটির মেয়াদ ৬০ দিন নির্ধারণ করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।