• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) এর আওতায় লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (LPP) বিষয়ক এক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম আজম ও মলয় কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এনএসএম জিল্লুর রহমান।

কর্মশালায় বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে এলজিইডির প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় প্রস্তুতি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়।


আরো খবর