• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে রাজশাহী কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে রাজশাহী কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীতে রাজশাহী কলেজে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেকুনায় নজরুল প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং রাজশাহী কলেজের অধ্যাপক ইকবাল হোসেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল কেবল বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই উজ্জ্বল নক্ষত্রই নন, বরং তাঁদের চিন্তা-চেতনা, মানবতাবোধ এবং সমাজদর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্মের মাঝে তাঁদের আদর্শ ও মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলা সম্ভব। আলোচনায় অংশ নিয়ে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা এবং নজরুলের সাম্য, মানবতা ও প্রতিবাদের চেতনা জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।  তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন এবং মানবিক চেতনা সমাজকে আলোকিত করার শক্তি ধারণ করে। তাঁদের আদর্শ ধারণ ও চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তাসলিমা খাতুন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম কিবরিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক উর্মিলা চক্রবর্তী, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ অসংখ্য শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী।

আলোচনা সভা শেষে রবীন্দ্র ও নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই মহান কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


আরো খবর