• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর
নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে রাজপাড়া থানার লক্ষ্মীপুর পুলিশ বক্সের ইনচার্জ তাদের পরিচয় নিশ্চিত করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করেন।

Advertisements

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নাটোর সদর থানাধীন একটি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরবর্তীতে আরও জানা যায়, তারা পথ হারিয়ে নাটোর থেকে রাজশাহীতে চলে এসেছে। উদ্ধারকৃত শিশুরা হলো- নাটোর জেলার সদর থানার সিফাত হোসেন (১৩) এবং একই জেলার বড়াইগ্রাম থানার সিয়াম হোসেন (১২)।

আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, পরে লক্ষীপুর পুলিশ বক্সের ইনচার্জ উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আজ ১৭ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের অভিভাবকের নিকট হস্তান্তর করে।

দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে দুই কিশোরের পরিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তথা বাংলাদেশ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।


আরো খবর