• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১১৩ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রশাসনিক ভবনের কনফারেন্সরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

Advertisements

সভায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উদযাপন, রাজস্ব ও ছুটিজনিত প্রভাষক পদে নিয়োগ প্রদানের জন্য সংশ্লিষ্ট নির্বাচনী কমিটিসমূহের সুপারিশ অনুমোদন এবং বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের ফরম্যাট বিষয়ে একাডেমিক কাউন্সিল সভার সুপারিশ অনুমোদন প্রসঙ্গে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সচিব ও রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. সামিউল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পদ বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নন, বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক এম রফিকুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী, রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্বাস আলী ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।


আরো খবর