• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নাশকতার বিরুদ্ধে সোচ্চার থাকতে নেতা কর্মীদের প্রতি আহবান আসাদের

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী অবরোধ ও নাশকতার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সোচ্চার থাকার আহবান জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সোমবার দুপুরে অবরোধ ও নাশকতা বিরোধী বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
আসাদের নেতৃত্বে সোমবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জিপিওর সামনে থেকে ঘুরে সিএন্ডবি মোড় ঘুরে লক্ষীপুরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল আলাম খিচ্চু, সাবেক ছাত্রনেতা রাকিবুল ইসলাম, কামরান ইয়ামিন, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা আওয়ামী লীগের নেতা ও দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তোহিদুল হক তুহিন, রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক ও উপপ্রচার সম্পাদক শাহাদাত হোসেন পিন্টু, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন রুবেল, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু আলী, কাটাখালি পৌরসভার ৪নং এর সভাপতি মানিক হোসেনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সকলের নেতা কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

Advertisements


আরো খবর