• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জেলা পরিষদ প্রশাসক ঈশাকে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
জেলা পরিষদ প্রশাসক ঈশাকে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা
জেলা পরিষদ প্রশাসক ঈশাকে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কমেলা হক ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। বুধবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কলেজের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

Advertisements

এ সময় তারা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে কমেলা হক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়নাল হক, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পারভেজ তৌফিক জাহেদীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণ করে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর শিক্ষা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।


আরো খবর