• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
পবায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
পবায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আগামীর নিরাপত্তা প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পবায় গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১০টায় উপজেলার বায়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

Advertisements

এছাড়াও এদিন ডাঙ্গেরহাট মহিলা কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে এবং সামাজিক বনবিভাগ, রাজশাহীর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এসময় কাঁঠাল, বেল, নিম, জাম, পেয়ারা, কাঠবাদাম, মেহগিনি, অর্জুন, হরিতকি, ডুমুর, জারুল, বকুল, কদম, পিটালী, চালতাসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক রাজশাহী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। এসময় তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং একটি সবুজ ও উন্নত বাংলাদেশ গড়তে সারা দেশে গাছ লাগানোর ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই দূরদর্শী ও কল্যাণমুখী পরিকল্পনা সফল করতে এবং সবুজ বেষ্টনীতে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে গাছ লাগানোর আহবান জানান তিনি।

বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু, ছায়া ও অক্সিজেন দেয়, মৌলিক চাহিদা পুরণ করে এবং পরিবেশকে রাখে অনুকুলে। তাই গাছের চারা রোপণের পর এই চারাগুলো টিকিয়ে রাখতে রক্ষণাবেক্ষণ করতে হবে।

ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলি বলেন, একটি গাছ মানেই এক নতুন প্রাণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশের বিপর্যয় রোধ ও জলবায়ু সচেতন করে তুলতে এবং সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যেতে বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা এবং আঞ্চলিক উন্নয়ন সংস্থার এই যৌথ প্রয়াস বলে জানান আয়োজকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধূরী, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রাজশাহীর প্রতিনিধি শামসুর রহমান, পরিবেশকর্মী আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেনসহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আরো খবর