• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় মীমাংসার পর জোর করে ১৬ ইউক্যালিপটাস গাছ কর্তন

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় মীমাংসার পর জোর করে ১৬ ইউক্যালিপটাস গাছ কর্তন
ঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্তের ঘটনায় মীমাংসার পর জোর করে ১৬ ইউক্যালিপটাস গাছ কর্তন

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামে ঝড়ে গাছ পরে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার পর ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনটি গাছ কাটা বন্ধ করে দেয়।

Advertisements

এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী আফান আলী উপজেলার দাশড়া গ্রামের আশরাফের ছেলে দেলোয়ার হোসেন এবং একই গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে সমসের আলীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবারের ঝড়ে দাশড়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির ওপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে তার প্রায় ৫ থেকে ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে মঙ্গলবার পূর্বরাতে স্থানীয়ভাবে ৫ হাজার টাকায় মীমাংসা করা হয়। মীমাংসার পর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাছ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে পাশে থাকা আরও ১৬টি ইউক্যালিপটাস গাছ কেটে ফেলা হয়।

সরেজমিনে গিয়ে কথা হলে অভিযুক্ত সমসের আলীর স্ত্রী জমিলা খাতুনসহ দেলোয়ার হোসেনের স্ত্রী বলেন, “ঝড়ে বাড়ির ক্ষতি হওয়ার পর বিষয়টি নিয়ে গ্রামের লোকজনের উপস্থিতিতে মীমাংসা হয়েছিল। তখন তিনি আমাদের ৫ হাজার টাকা দিতে চেয়েছিলেন। তিনি দম্ভের সাথে আরও বলেন, পরে আজ সকাল থেকে গাছগুলো কাটা হয়েছে। এগুলো এখন বিক্রি করে টাকা নেওয়া হবে।

এ বিষয়ে গাছের মালিক আফান আলী দাবি করেন, ঝড়ে একটি গাছ পড়ে ক্ষতি হলেও মীমাংসার পর অনুমতি ছাড়াই ১৬টি গাছ কেটে ফেলা হয়েছে। এতে তাদের প্রায় ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে আরও তিনটি গাছ কাটা বন্ধ করা হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, প্রথমে ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং গাছ কাটা বন্ধ করে দেয়। এ বিষয়ে ভুক্তভোগী আফান আলী বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর