• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়জয়কার: জাতীয় শিক্ষা পদকে কুইজে প্রথম ও বিতর্কে দ্বিতীয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়জয়কার: জাতীয় শিক্ষা পদকে কুইজে প্রথম ও বিতর্কে দ্বিতীয়
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়জয়কার: জাতীয় শিক্ষা পদকে কুইজে প্রথম ও বিতর্কে দ্বিতীয়

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবারের প্রতিযোগিতায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখে কুইজ প্রতিযোগিতায় দেশসেরা (প্রথম স্থান) এবং বিতর্ক প্রতিযোগিতায় রানার্স-আপ (দ্বিতীয় স্থান) হওয়ার গৌরব অর্জন করেছে।

Advertisements

বিশেষ করে কুইজে প্রথম স্থান অধিকারী আইমান কানিতার এই অনন্য অর্জন পুরো এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় (বাংলা) দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর কৃতি শিক্ষার্থী আইমান কানিতা। আইমান কানিতা গাবতলা মোড়, কাঁঠালবাগিচা এলাকার বর্তমান বাসিন্দা। তার পিতা ডাক্তার মোঃ কামাল উদ্দিন এবং মাতা রাবেয়া খানম, যিনি নিজে একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

কন্যার এমন গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত পিতা-মাতা। এক প্রতিক্রিয়ায় আইমান কানিতার পরিবার থেকে বলা হয়: আইমানের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন শিক্ষক ও অভিভাবক হিসেবে ওর এই মেধার বিকাশ এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রথম হওয়া আমাদের জন্য এক পরম পাওয়া। আমরা কৃতজ্ঞ বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি, যাঁদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। মেধার এই লড়াইয়ে শুধু আইমান একাই নয়, দলীয়ভাবেও বাজিমাত করেছে বিদ্যালয়টির খুদে শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান (রানার্স-আপ) অধিকার করেছে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। যুক্তি ও তর্কের মঞ্চে দেশসেরা দলগুলোর সাথে লড়াই করে রানার্স-আপ হওয়ার এই অর্জন বিদ্যালয়টির সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও সহ-শিক্ষা কার্যক্রমের এক অনন্য দৃষ্টান্ত। বিদ্যালয় কর্তৃপক্ষ এই জোড়া সাফল্যে অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, খুদে শিক্ষার্থীদের এই জাতীয় জয়যাত্রা আগামীতে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনার পাশাপাশি মেধা অন্বেষণের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রেরণা যোগাবে।


আরো খবর