• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রোকনপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, সহায়তাকারী ৭ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
রোকনপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, সহায়তাকারী ৭ জন গ্রেপ্তার
রোকনপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, সহায়তাকারী ৭ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে বিএসএফের ধারাবাহিক পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার রাতে রোকনপুর বিওপির কাছে ১ জন মহিলাকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায় ভারতের বিএসএফ।

Advertisements

বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, মামলা দায়ের করা হয়েছে, তারা পুশ ইনের সহায়তাকারী। বিজিবি পুলিশের কাছে দিয়েছে চারজন এবং পুলিশ নিজেরা ধরেছে তিনজন; একই ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গ্রেপ্তারকৃতরা ১০ হাজার টাকার বিনিময়ে এই পুশ-ইনে সহায়তা করছিল। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে সার্বক্ষণিক টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে গত শুক্রবার ১৫ জন এবং ৪ঠা জুন বাঙ্গাবাড়ি সীমান্তে আরও ২৮ জনকে পুশ-ইনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দেয়। এ ঘটনায় পুশ-ইনে সহায়তার অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো খবর