• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

আরএমপির চলমান মাদকবিরোধী অভিযানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সোয়া ১০ টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্ব শেখপাড়া এলাকা থেকে বাবু, সানি ও আশরাফুলকে আটক করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত মো: বাবু (৩০) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মো: আতোয়ারের ছেলে, মো: সানি (১৯) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের মৃত সোহেলের ছেলে এবং মো: আশরাফুল (৫৫) বোয়ালিয়া থানার উপশহর ২নং সেক্টর এলাকার মৃত আমজাদ মোল্লার ছেলে।

আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর