• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৫ জুন, ২০২৬
হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
হাসপাতাল ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আসেন উত্তরাঞ্চলের হাজারো মানুষ। কেউ সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কেউ আবার শেষ যাত্রায় পাড়ি জমান। কিন্তু হাসপাতাল ছাড়ার সেই মুহূর্তটিই অনেকের জন্য হয়ে উঠছে নতুন দুর্ভোগের কারণ। অভিযোগ রয়েছে, হাসপাতালকেন্দ্রিক একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট রোগী ও মৃত ব্যক্তিদের স্বজনদের অসহায়ত্বকে পুঁজি করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় করছে।

Advertisements

অনুসন্ধানে উঠে এসেছে, নির্ধারিত ভাড়া উপেক্ষা করে দুই থেকে তিনগুণ পর্যন্ত অর্থ আদায়, বাইরের অ্যাম্বুলেন্স প্রবেশে বাধা, এমনকি মরদেহ পরিবহনেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার করছে একটি প্রভাবশালী চক্র। মাত্র কয়েকজন ব্যক্তির নিয়ন্ত্রণে গড়ে ওঠা এই সিন্ডিকেট হাসপাতাল এলাকায় এক ধরনের অঘোষিত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাত্র ৮ থেকে ১০ জন ব্যক্তি পুরো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার অ্যাম্বুলেন্স ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একজনের একক নিয়ন্ত্রণেই রয়েছে ১১টি অ্যাম্বুলেন্স। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় নিজেদের আধিপত্য বজায় রেখে আসছে। তাদের অনুমতি ছাড়া বাইরের কোনো অ্যাম্বুলেন্স সহজে হাসপাতালে প্রবেশ করতে পারে না বলেও অভিযোগ রয়েছে। এমনকি রোগীর স্বজনরা বাইরে থেকে পরিচিত বা কম ভাড়ার অ্যাম্বুলেন্স আনতে চাইলেও নানা বাধার সম্মুখীন হন।

হাসপাতাল কর্তৃপক্ষ লাশবাহী অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করে দিলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। রামেক কর্তৃপক্ষের নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, ১০০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোমিটার ৩৫ টাকা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, অধিকাংশ চালক ও সিন্ডিকেটভুক্ত ব্যক্তিরা এটা মানছেন না। বরং রোগী ও মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে দুই থেকে তিনগুণ পর্যন্ত বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ফলে শোকাহত পরিবারগুলো একপ্রকার বাধ্য হয়েই অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন।

অনুসন্ধানে জানা যায়, হাসপাতালে কোনো রোগীর মৃত্যু ঘটলেই দালাল, ওয়ার্ড বয় কিংবা সংশ্লিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে দ্রুত খবর পৌঁছে যায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যদের কাছে। এরপর তারা মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নিয়ন্ত্রিত গাড়ি ব্যবহারে চাপ সৃষ্টি করেন। অনেক ক্ষেত্রে স্বজনদের অভিযোগ, তারা পছন্দমতো অ্যাম্বুলেন্স বেছে নেওয়ার সুযোগ পান না। পরিস্থিতির সুযোগ নিয়ে সিন্ডিকেটের সদস্যরা অতিরিক্ত ভাড়া দাবি করেন এবং তা দিতে বাধ্য করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৯০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ বিপুলসংখ্যক মরদেহ পরিবহনের সঙ্গে জড়িত রয়েছে অর্ধশতাধিক লাশবাহী অ্যাম্বুলেন্স। অভিযোগ রয়েছে, এসব অ্যাম্বুলেন্স থেকে নিয়মিত কমিশন আদায় করে একটি প্রভাবশালী চক্র। তবে সিন্ডিকেটের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মূল হোতা হিসেবে অভিযুক্ত সুমন দাবি করেন, তাদের অ্যাম্বুলেন্সের ভাড়া স্বাভাবিক রয়েছে এবং রোগী পরিবহনের জন্য কোনো নির্ধারিত ভাড়া নেই। তিনি বলেন, ‘যে যেমন পারে, সে তেমন করে ভাড়া নিয়ে চলে যাবে। এখানে সিন্ডিকেট বলতে কিছু নেই।’

একই ধরনের বক্তব্য দিয়েছেন সিন্ডিকেটের আরেক সদস্যও। তার ভাষ্য, ভাড়া পারস্পরিক আলোচনার ভিত্তিতেই নির্ধারণ করা হয় এবং কাউকে জোর করে অর্থ আদায় করা হয় না। রোগীদের গাড়ি প্রয়োজন কিনা, তা জানতে মাঝেমধ্যে ডাকাডাকি করা হয় বলেও তিনি দাবি করেন।


আরো খবর